সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কেসিং না খুলেই CMD এর মাধ্যমে মাদার বোর্ড এর মডেল নাম্বার জানুন খুব সহজেই


আসসালামু অলাইকুম
ব্লগে আপনাদেরকে স্বাগতম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন, আজ আপনাদের জন্য থাকবে গুরুত্বপূর্ন  একটি টিপস্‌। আমরা যারা কম্পিউটার ব্যবহার কারি আছি, তারা সবাই জানি মাদার বোর্ড শব্দটি বা কথাটি আমাদের কাছে কতটা পরিচিত,  কিন্তু আমরা অনেকেই জানি না যে, কম্পিউটারের কেসিং না খুলে কিভাবে আমরা একটি কম্পিউটারের  মাদার বোর্ড এর মডেল নাম্বার জানতে পারি.

অনেকের কাছে মাদারর বোর্ড এর মডেল জানতে চাইলে বলে, কেসিং খুলতে হবে অথবা CPU-Z সফ্টওয়্যারটি Install করতে হবে।  তো আজকের টিপস্ টি তাদেরকে ‍উদ্দেশ্য করে তৈরি করা।  চলুন তাহলে শুরু করা যাক আজকের টিপসব:


প্রথমে আপনাকে ‍Start Menu তে যেতে হবে। তারপর Search Bar  CMD লিখতে হবে।

CMD লিখার পর আপনি উপরে যে cmd.exe এসেছে তার উপর মাউসের ডান বোতাম চেপে Run as administrator এ ক্লিক করুন।



CMD Open হলে তাতে লিখুন: wmic তারপর enter প্রেস করুন।

wmic:root\cli> লিখাটি আসার আগ পর্যন্ত  ২/১ সেকেন্ড অপেক্ষা করুন।

baseboard লিখুন তারপর enter প্রেস করুন।

 এই সব Info  আসলে scroll bar ধরে একুট ডানে সড়ে আসুন।

Product এর নীচেই পেয়ে যাবেন আপনার কাঙ্খিত মাদার বোর্ড এর মডেল নাম্বার। আমি যেহেতু একটি MSI এর ল্যাপটপ ব্যবহার করছি তাই Screenshot টা এমন দেখাচ্ছে।


আজকে পর্যন্তই, যদি টিপস্ টি ভাল লেগে থাকে, তাহলে সবার সাথে শেয়ার করবেন। আর নিত্য নতুন টিপস্ এন্ড ট্রিকস্ পেতে আমাদের সাথেই থাকুন। 


[
বিঃ দ্রঃ কোন ভূল হলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন]

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Windows 10 এর Auto Update বন্ধ করুন

আসসালামু অলাইকুম ,  আমার ব্লগে আপনাকে স্বাগতম , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন , আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অন্য রকম একটি টিপস্ ,  আমরা অনেকেই আছি যারা বাজারে আসা নতুন অপারেটিং সিস্টেম  Windows10  ব্যবহার করছি। কিন্তু নতুন এই অপারেটিং সিস্টেমের অন্যতম দিক হচ্ছে অনলাইন থেকে ঘন ঘন আপডেট   নেওয়া , নিত্য নতুন আপডেট আসছে আর আমাদের কম্পিউটার আপডেট নিচ্ছে। যা মাঝে মাঝে আমাদের প্যারার বিষয় হয়ে দাড়ায় , যেমন : আপনি একটা গুরুত্বপূর্ণ কাজ করবেন আর এমন সময় আপডেট নিচ্ছে , অথবা আপডেট নিয়ে আপনার কাজের মাঝেই একটু Restart নিয়ে নেয় ইত্যাদি। তো আমি আপনাদের দেখাবো কিভাবে Windows 10 এর Auto Update বন্ধ করে।   চলুন তাহলে শুরু করা যাক :   Start থেকে   Run প্রবেশ করুন gpedit.msc লেখে Ok বোতাম প্রেস করুন   Administrative Templates প্রবেশ করুন Windows Components প্রবেশ করুন নিচের দিকে Windows Update প্রবেশ করে ডান দিকে Configure Automatic Updat...

কোন সফ্টওয়্যার ছাড়া কম্পিউটার এর ড্রাইভ হাইড করুন

আসসালামু অলাইকুম,  আমার ব্লগে আপনাকে স্বাগতম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ট্রিকস যার মাধ্যমে আপনি আপনার কম্পিউটারের যে কোন ড্রাইভ (সি ড্রাইভ বাদে) হাইড বা লুকিয়ে রাখতে পারবেন। আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তাদের প্রত্যেকের কিছু না কিছু গোপনিয় ফাইল/ নথি থাকে আর আমরা এটা আমাদের কম্পিউটারে রেখে থাকি। আপনার সেই কাঙ্খিত ড্রাইভটি কোন Third Party সফ্টওয়্যার ছাড়াই হাইড করতে পারবেন। চলুন তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক,  প্রথমে নিচের চিত্রটি দেখুন:-  My PC>Manage Manage এর মেনুটা আসতে 2/1 সে. সময় নিতে পারে তারপর পরের চিত্রটি দেখুন:- তারপর Disk Management এ ক্লিক করুন:- যে ড্রাইভটি আপনি হাইড করতে চান তার উপর Right Button এ ক্লিক করে Change Drive Letter and Path এ ক্লিক করুন:- তারপর Remove এ ক্লিক করুন:- এই ম্যাসেজটি আসলে Yes দিন। এবার My PC তে গিয়ে ভিজিট করে আসুন, দেখুন আপনার ড্রাইভ টি আর Show করছে না।  এবার আবার পুনঃরায় ড্রাইভটি Show করাতে নিচের চিত্রটি দেখুন:- Change Drive Letter and Path এ...